ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:২১:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

শিশুর লাশ নিয়ে উত্তরায় এলাকাবাসীর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থানায় মামলা না নেয়ার অভিযোগে রাজধানীর উত্তরায় নিহত শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

বুধবার উত্তরার আজমপুর মুন্সিমার্কেটের মুক্তিযোদ্ধা রোডে এ ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার এসআই সুজন জানান, আজমপুরের বাসিন্দা আবদুর রশিদের সাত বছরের ছেলে রিফাতকে খুঁজে পাচ্ছিল না তারা।

পরে তাদের প্রতিবেশী অজিত কুমার বসাকের বাড়ির ভেতরে একটি নর্দমায় রিফাতের লাশ পাওয়া যায়।

এর পর রিফাতের বাবা দক্ষিণখান থানায় যান অজিত কুমারের বিরুদ্ধে মামলা করার জন্য। কিন্তু থানার ওসি তপন চন্দ্র উপযুক্ত প্রমাণ না থাকার কারণ দেখিয়ে তার মামলা নেননি।

ওসির সঙ্গে অপরাধীর যোগসাজশ রয়েছে এই সন্দেহে এলাকাবাসীকে নিয়ে রিফাতের বাবা উত্তরা মহাসড়ক অবরোধ করেন।

পরে ওসি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে তার মামলা গ্রহণ করেন। মামলা গ্রহণের পর অপরাধীর শাস্তির দাবিতে এলাকাবাসী মানবন্ধন করেন।

-জেডসি