শিশুরা যেভাবে বসলে শরীরের মারাত্মক ক্ষতি
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
শিশুরা বিভিন্নভাবে বসে খেলাধুলা করতে ভালবাসে। তবে, সব ধরনের বসার স্টাইল কিন্তু শিশুর শরীরের জন্য সঠিক নয়।বাচ্চারা খেলার সময় ঠিক কীভাবে মাটিতে কিংবা বিছানার উপর বসছে, অনেক ক্ষেত্রেই তা বড়দের চোখ এড়িয়ে যায়। আর সেই ফাঁকেই অজান্তে বদ অভ্যাসের শিকার হয় শিশুরা। জানতেও পারে না, কী শারীরিক সমস্যাকে হাতছানি দিচ্ছে। তাই একটু বেশি সজাগ থাকতে হবে মা-বাবা কিংবা বাড়ির বয়স্ক সদস্যকেই। একটি পজিশনে বাচ্চা যাতে না বসে, সেদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি।
কথা হচ্ছে W পজিশনের। উপরের ছবিতে দেখে নিশ্চয়ই স্পষ্ট ধারণা করতে পারছেন কোন পজিশনের কথা বলা হচ্ছে। পশ্চাদদেশে ভর করে যদি শিশু তার দুটি পা অর্ধেক ভাঁজ করে শরীরের দু’পাশে ছড়িয়ে বসে, এতে হাঁটুর অংশে একটা V এর আকৃতি নেয় এবং দুই পা মিলিয়ে W এর আকার নেয়। শিশুদের শরীরে হাড় তুলনামূলক নরম হওয়ায় এভাবে বসতে কোনও সমস্যা হয় না। শুধু তাই নয়, খেলা করা কিংবা টিভি দেখার সময় এভাবে বসলে বেশ সুবিধাই অনুভব করে তারা। কিন্তু চিকিৎসকদের মতে, শিশুর এই পজিশনে বসা শরীরের জন্য একেবারেই ভাল নয়। অল্পদিনে সমস্যাটা চোখে না পড়লেও ধীরে ধীরে তা নজরে আসবে। প্রশ্ন হল, এক্ষেত্রে ঠিক কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে?
বিশেষজ্ঞদের মতে, কচিৎ-কখনও এভাবে বসলে কোনও অসুবিধা নেই। কিন্তু ছোটবেলায় এই পজিশনে বসা একপ্রকার অভ্যেসে পরিণত হলেই শারীরিক সমস্যা হতে পারে। এতে পা দুর্বল হয়। হাড় শক্ত হয় না। পায়ে জোর কমে। পায়ের পেশী স্টিফ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ফলে শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে।
তাই বাচ্চার সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। বাচ্চাকে W পজিশনে বসতে দেখলে তাকে বারণ করুন। পা জুড়ে বাবু হয়ে বসতে শিশুকে উৎসাহ দিন। তারা যাতে শেখে, তার জন্য আপনিও তাদের সামনে ওভাবে বসুন। পড়তে বসার সময় কিংবা খেতে বসলে বাচ্চাকে চেয়ারে বসতে বলুন। এতেও অভ্যেস না বদলালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
-জেডসি
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন




