শীতকালীন অবকাশ শেষে খুলল স্কুল-কলেজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও বড়োদিন মিলিয়ে টানা ছুটি শেষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন খুলেছে দেশের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিন প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হয়েছে নিয়মিত পাঠদান। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে নতুন বছরের উচ্ছ্বাস ও কর্মচাঞ্চল্য।
জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সকালের শিফটে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সকাল থেকেই প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।
এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ থেকেই নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেগুলোতে ছুটি তুলনামূলকভাবে কম হলেও আজ সব বিদ্যালয়েই একযোগে পাঠদান শুরু হয়।
মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও আজ থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। ছুটির পরপরই অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শেষ হওয়ায় সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থীরা আজ ক্লাসে ফিরেছে। শিক্ষকরা বলছেন, পরীক্ষার ধারাবাহিকতা ও ছুটির কারণে যে পড়ার চাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে সামাল দেওয়ার চেষ্টা করা হবে।
একইসঙ্গে সরকারি-বেসরকারি কলেজ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আজ থেকে পাঠদান শুরু হয়েছে।এর আগে, গত ডিসেম্বর মাসের ১১-১৬ ডিসেম্বরের মধ্যে শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও বড়োদিন উপলক্ষ্যে ডিসেম্বর মাসে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছুটি শুরু হয়।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

