শীতে সর্দি-কাশি এড়াতে এখনই যা মানা জরুরি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
শীত প্রায় চলেই এসেছে! এখন দিনে গরম পড়লেও সন্ধ্যা থেকে আবহাওয়া থাকে অনেকটাই ঠান্ডা। তাই তো ভোর রাতে অনেকেই হয়তো ঘুমের ঘোরে শরীরে কম্বল জড়িয়ে নেন!
ঋতু বদলের এ সময় শরীর নিয়ে কমবেশি সবাই চিন্তিত থাকেন। কখন না জানি জ্বর-সর্দি-কাশিতে ভুগতে হয়! শিশু থেকে বয়স্ক সবারই এ সময় ঠান্ডা লাগতে পারে।
তাই আগে থেকেই সচেতন হওয়া জরুরি। সর্দি-কাশি এড়াতে এখন থেকেই মেনে চলুন কয়েকটি নিয়ম-
১. এ সময় বারবার হাত ধোয়া জরুরি। বিভিন্ন ধরনের ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই দরজার নব, কলিং বেল, রেলিং, সিঁড়ি ইত্যাদিতে হাত দিয়ে হাত ধোয়া জরুরি।
২. পরিবারের কোনো সদস্যের ঠান্ডা লাগলে, তার থেকে একটু আলাদা থাকুন।
৩. হাঁচি এলে হাত দিয়ে না মুখ ঢেকে বা জামার হাতা ব্যবহার না করে টিস্যু বা রুমাল ব্যবহার করুন।
৪. করোনা টিকা নেওয়া থাকলেও মাস্ক ব্যবহার করুন। বর্তমানে অনেকের মধ্যেই মাস্ক পরায় অনীহা এসেছে। তবে সুস্থ থাকতে অবশ্যই মাস্ক পরুন।
৫. সর্দি-কাশি হলে যতটা সম্ভব বিশ্রাম নিন। প্রয়োজনে বাসা থেকে বের না হলেই ভালো।
৬. এ সময় যতটা বেশি সম্ভব তরল পানীয় খান। শরীরকে ডিহাইড্রেটেড করা উচিত নয় একেবারেই। ফলের রস থেকে শুরু করে চিকেন স্ট্যু সবই খেতে পারেন।
৭. ঠান্ডা লাগলে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
৮. ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড আছে এমন খাবার বেশি খান। এজন্য মাছ, বাদাম, গাছের বীজ ইত্যাদি প্রতিদিনের খাবারে রাখুন। ওমেগা ও সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমেও এর চাহিদা পূরণ করতে পারেন।
৯. এ সময় শাক সবজি বা ফল মূল বেশি করে খেতে হবে। এখন বাজারে বিভিন্ন ধরনের সবজিও ও ফল উঠতে শুরু করেছে। পছন্দের পুষ্টিকর খাবার পাতে রাখুন।
১০. শীত শীত অনুভব করলে শরীর গরম রাখতে প্রয়োজনীয় কাপড় পরুন। ঠান্ডা লাগার প্রবণতা থাকলে সঙ্গে স্কার্ফ রাখুন।
১১. ঠান্ডার সমস্যা থাকলে স্টিম বা ভেপার নিন। সেক্ষেত্রে নিয়ম করে দিনে দু’বার স্টিম বা ভেপার নিতে পারেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








