শীতের সবজিতে ভরপুর কুমিল্লার বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
শীতের সবজিতে ভরপুর কুমিল্লার বাজার
শীতকালীন শাকসবজিতে ভরপুর কুমিল্লার হাট-বাজার। দামও হাতের নাগালে। জেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
বাজারে একটি ভালো মানের ফুলকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। একই মূল্যে বিক্রি হচ্ছে বাঁধাকপি। অন্য বছর এ সময় বাজারে আসা নতুন আলু ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও এ বছর ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর পুরাতন আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।
এদিকে শাকসবজির দাম কম থাকায় ক্রেতারাও খুশি। নিমসার পাইকারী বাজারে কথা হয় রসুল মিয়া নামের এক ক্রেতার সঙ্গে।
তিনি বলেন, গত মাস থেকে বাজারে শীতকালীন সব ধরনের শাকসবজি বেশি পাওয়া যাচ্ছে। গত বছর এ সময়ের তুলনায় এ বছর দাম কমই মনে হচ্ছে। তাই বেশি করে শীতের সবজি কিনলাম।
তিনি জানান, আজ শিম ৩০ টাকা ও বরবটি ৪০ টাকা দরে কিনেছেন। পালং শাক কিনেছেন আঁটি ১০ টাকা দরে।
বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে বলে জানান একই বাজারের সবজি বিক্রেতা আলমগীর মিয়া।
তিনি জানান, সবজির দাম আরও কমবে। সুলভ মূল্যে সাধারণ মানুষ শীতকালীন সবজি খেতে পারবেন।
শহরের রাজগঞ্জ কাঁচাবাজারের বিক্রেতা মিজান মিয়া বলেন, এ সপ্তাহে দাম বেশি নয়, সবজির বাজার ভালো বলতে হবে। দাম এর চেয়ে কমে গেলে কৃষক ও খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।
তিনি জানান, সবজির দাম বাড়ে-কমে উৎপাদন ও সরবরাহের কারণে। চলতি বছর কুমিল্লায় সবজি আগেভাগে ফলন হওয়ায় বাজারে আসতে শুরু করেছে। যে কারণে দাম অনেকটা কমে গেছে।
জানা গেছে, গত মাসে জেলার বাজারগুলোয় কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা। এ সপ্তাহে বাজারে ৫০ থেকে ৬০ টাকায় মিলছে ভালো মানের কাঁচা মরিচ। এ ছাড়া শসা ৩০ টাকা, শালগম ৩০ টাকা, মূলা ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, বেগুন ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে এসেছে দেশি টমেটো। বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে। আর আমদানি করা ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







