শুক্রবার থেকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৬ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
এবারও ঈদে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ১৪ এপ্রিল (শুক্রবার) থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ বাস চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এবং আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে সংশ্লিষ্ট রুটের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
মতিঝিল বাস ডিপো থেকে দেয়া হচ্ছে- ঢাকা থেকে খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের বাসের অগ্রিম টিকিট।
কল্যাণপুর ডিপো থেকে দেয়া হচ্ছে- ঢাকা থেকে ভাঙ্গা, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও ও দিনাজপুর রুটের বাসের টিকিট।
গাবতলী ডিপোতে ঢাকা থেকে ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালী), আরিচা, রংপুর, দিনাজপুর ও যশোর রুটের বাসের টিকিট মিলছে।
জোয়ারসাহারা ডিপোতে ঢাকা থেকে পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের বাসের টিকিট পাওয়া যাচ্ছে।
মিরপুর ডিপোতে ঢাকা থেকে বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের বাসের টিকিট বিক্রি হচ্ছে।
মোহাম্মদপুর ডিপোতে পাওয়া যাচ্ছে ঢাকা থেকে শরীয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের বাসের টিকিট।
গাজীপুর ডিপোতে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের বাসের টিকিট মিলছে।
যাত্রাবাড়ী ডিপোতে ঢাকা থেকে রংপুর ও শরীয়তপুর রুটের বাসের টিকিট পাওয়া যাচ্ছে।
নারায়ণগঞ্জ ডিপোতে গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের টিকিট মিলছে।
নরসিংদী ডিপোতে নরসিংদী থেকে মাদারীপুর, চরমুগুরিয়া ও রংপুর রুটের টিকিট মিলছে।
যাত্রীদের বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’র সেবা নিতে করপোরেশন থেকে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে আগামী ১৮ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনালে জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস নিম্নলিখিত ডিপোতে/স্থানে স্ট্যান্ডবাই থাকবে-সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরসহ মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাসস্ট্যান্ড এবং চন্দ্রা বাসস্ট্যান্ড।
প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে সংশ্লিষ্ট নম্বরে। নম্বরগুলো হলো ম্যানেজার (অপা.) যথাক্রমে মতিঝিল বাস ডিপো- ০১৭১১-৭০৮০৮৯, কল্যাণপুর বাস ডিপো- ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো- ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো- ০১৭১১-৩৯১৫১৪, মিরপুর বাস ডিপো- ০১৭১১-৩৯২০৮৭, মোহাম্মদপুর বাস ডিপো- ০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো- ০১৭৫৮-৮৮০০১১, যাত্রাবাড়ী বাস ডিপো- ০১৯১৯-৪৬৫২৬৬, নারায়ণগঞ্জ বাস ডিপো- ০১৭১৫-৬৫২৬৮৩ এবং নরসিংদী বাস ডিপো- ০১৫৫৩-৩৪৯৫৬৭।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











