শুক্রবারও চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রোরেল। সপ্তাহের অন্য ছয়দিনের মতো এদিনও মেট্রোরেল চালু রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ এ এন ছিদ্দিক সোমবার বলেন, শুক্রবারও মেট্রোরেল চালু রাখার জন্য সফটওয়্যার পরিবর্তনসহ বেশ কিছু কাজ করতে হবে। এ জন্য আমাদের টিম প্রস্তুতি নিচ্ছে।
কবে থেকে নতুন সূচি চালু জানতে চাইলে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে জানানো হবে।
মেট্রোরেল চালুর পর থেকে এতদিন শুক্রবার ছাড়া সপ্তাহের ছয়দিন চলাচল করেছে। শুক্রবার চালু হলে সপ্তাহের সাতদিনই চলাচল করবে মেট্রোরেল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ২৫ আগস্ট থেকে পুনরায় চালু হয়েছে মেট্রোরেল। তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে।
২০২৩ সালের ৫ নভেম্বর থেকে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত। ওই বছরের ২৮ ডিসেম্বর ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের দিয়াবাড়ী-আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। ২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার অংশে এই ট্রেন চালু হতে পারে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






