শুক্রবারও সারাদেশে দেওয়া হবে করোনার টিকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
দেশব্যাপী চলমান করোনাভাইরাসের টিকার কার্যক্রম সরকারি ছুটির দিন শুক্রবারও (২৫ ফেব্রুয়ারি) অব্যাহত রাখার সিদ্ধা নিয়েছে সরকার। তবে স্বাস্থ্য অধিদপ্তরে নিবন্ধন করা না থাকলেও কেন্দ্রে গিয়ে টিকা নেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারাদেশের সব সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিকেল অফিসারদের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের পাঠানো নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের গণটিকার কার্যক্রম ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাধারণ মানুষের মাঝে এমন উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পুরণের লক্ষে সরকারি ছুটিরদিন শুক্রবারও টিকার কার্যক্রম চালু রাখা হবে। শুক্রবার দেশের সকল টিকা কেন্দ্র খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র অথবা বুথ এর মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বুধবার পর্যন্ত সারাদেশে ১০ কোটি ৬৫ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন, যা মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি। তাদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ কোটি ৬ লাখ মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৩৪ লাখ ৪২ হাজারের বেশি মানুষ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






