‘শুধু আমিই বয়স্ক, নিশো বাচ্চা’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৫ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
ঢালিউডে আসছে নতুন সিনেমা ‘দম’। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত। রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, অভিনেতা আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ কলাকুশলীরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেন পূজা চেরি।
এক প্রশ্নের জবাবে মজা করে তিনি বলেন, ‘এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, এনারা সবাই বাচ্চা! বিশেষ করে এই মানুষটা (আফরান নিশোর দিকে ইশারা করে) একেবারে বাচ্চা।’ পূজার কথায় হেসে নিশো জবাব দেন, ‘হ্যাঁ, আমি তো বাচ্চাই!’
আলাপে আরও যোগ করে পূজা বলেন, ‘নিশো ভাই এতটাই কনফিউজড করে দেন যে শুটিংয়ে গিয়ে কী করবেন; এখন এই ভাবনায় টেনশনে আছি। তবে আমি খুব এক্সাইটেড, কারণ এটি আমার জন্য বড় একটা চ্যালেঞ্জিং কাজ। আপনারা বলছেন আমি গুণী, কিন্তু এই সিনেমা শেষ হলে হয়তো মনে হবে আমি কিছুটা হলেও অভিনয় পারি।’
অভিনয়শিল্পী হিসেবে নিজের কাজ নিয়েও আশাবাদী পূজা। তার ভাষায়,‘এর আগে যত কাজ করেছি, ভালো ছিল; তবে এবার মনে হচ্ছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারব।’
এদিকে সম্প্রতি গুঞ্জন ওঠে, বড় পর্দায় আফরান নিশোর নতুন নায়িকা হতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। তবে ‘দম’-এর মহরতের মঞ্চে দেখা গেল পূজা চেরিকেই, যিনি এবার নিশোর সঙ্গে জুটি বেঁধে আসছেন বড় পর্দায়।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাটি এক সারভাইভাল গল্প নিয়ে আসছে। উন্নত জীবনের খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের কঠিন সংগ্রামই এই সিনেমার মূল বিষয়বস্তু হতে পারে। এই সিনেমার জন্য প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখন কাজাখাস্তানে দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন। শুটিং শিগগিরই শুরু হবে এবং সিনেমাটি আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










