ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:১১:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

শুভ জন্মদিন জয়া আহসান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০৮ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

তিনি পদ্মাপারের নায়িকা৷ আবার গঙ্গাপারেও ঝড় তোলেন৷ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। জন্মদিনে ভক্ত, স্বজন ও বন্ধুবান্ধব সবার শুভেচ্ছায় সিক্ত এই অভিনেত্রী।

 

অভিনয়ের প্রয়োজনে কখনো কলকাতা, কখনো ঢাকা দুই শহরে জয়ার নিয়মিত যাতায়াত। ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গেও তিনি বাংলাদেশের মতো সমান জনপ্রিয়৷ ঢালিউড ও টলিউডে সফলতার সঙ্গে অভিনয় করে চলেছেন৷ জন্মদিনে আসছে অসংখ্য শুভেচ্ছাবার্তা৷

 

১৯৮০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম জয়া আহসানের৷ পিতা মুক্তিযোদ্ধা৷ পাকিস্তান থেকে বাংলাদেশের মুক্তি চেয়ে রক্তাক্ত সংঘর্ষে অবতীর্ণ হয়েছিলেন৷ তারই কন্যা পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘গেরিলা’ ছবিতে অভিনয় করে সুখ্যাতি কুড়িয়েছেন৷

 


বাংলাদেশের ছোটপর্দায় জয়ার উপস্থিতি, পরে নাটক ও বিজ্ঞাপনের মডেল হয়ে জয় করে নিয়েছিলেন দর্শকের হৃদয়। শেষপর্যন্ত সিনেমার জগতে পা রাখেন তিনি৷ ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার।

 

বড় পর্দায় দীর্ঘ বিরতি দিয়ে নূরল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ ছবিতে অভিনয় করেন তিনি। এরপর নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ছবিতে অভিনয় করে নতুন করে সবার নজর কাড়েন জয়া। এই ছবিতে অভিনয় করে প্রথমবারের মতো পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিনীত ‘বিলকিস’ চরিত্রটি হয় ব্যাপক প্রশংসিত।

 


পরে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ও অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবিতে অভিনয় করেও পান তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

টলিউডের ছবিতেও জয়ার বাজিমাত। সেখানে বেশ কিছু ছবি করে জনপ্রিয়তা পেলেও ‘বিসর্জন’ ছবিটি তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এই ছবির জন্য ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা অভিনেত্রী এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পান এই সুঅভিনেত্রী। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি শ্রেষ্ঠ বাংলা সিনেমা বিভাগে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে।

 

এখন নিয়মিত ঢালিউড ও টলিউডের ছবিতে অভিনয় করছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে জয়ার অর্ণব পাল পরিচালিত ‘বৃষ্টি তোমাকে দিলাম’, মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’, অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছাড়া আরও বেশ কিছু ছবি। ‘দেবী’ ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন জয়া নিজেই।