ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৭:২০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

শুভ্রা মুখার্জীর মৃত্যুতে বাংলাদেশ একজন মহান বন্ধুকে হারালো : প্রধানমন্ত্রী

আপডেট: ০১:৩৯ পিএম, ১৮ আগস্ট ২০১৫ মঙ্গলবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী শুভ্রা মুখার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তাঁর প্রয়াণে বাংলাদেশ একজন মহান বন্ধু ও শুভাকাক্সক্ষীকে হারালো। প্রধানমন্ত্রী আজ ভারতের রাষ্ট্রপতির কাছে প্রেরিত এক বার্তায় বলেন, আমরা গর্বিত যে তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং বাংলাদেশের জন্য তাঁর ভালোবাসা ও মমতার কথা প্রীতির সঙ্গে স্মরণ করছি। তিনি বলেন, ‘আমি আপনার সহধর্মিনী ও ভারতের ফার্স্ট লেডি শ্রীমতি শুভ্রা মুখার্জীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে গভীর শোক জ্ঞাপন করছি।’  শুভ্রা মুখার্জীকে একজন মর্যাদাশীল মহিলা, ¯মমতাময়ী মা, একজন পতিব্রতা স্ত্রী এবং একজন অনন্যা নারী হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, তিনি শিল্প ও সংস্কৃতির অনুরাগী এবং একজন প্রতিভাধর চিত্রশিল্পী ছিলেন। আমরা আপনার ব্যক্তিগত, পারিবারিক ও আপনার রাজনৈতিক জীবনে তাঁর প্রভূত ভূমিকা সম্পর্কে অবগত আছি। শেখ হাসিনা বলেন, এই শোকের সময় এই অপূরণীয় ক্ষতি বহনে আপনার ও আপনার শোকসন্তপ্ত পরিবারের সাহস ও ধৈর্য্যরে জন্য দোয়া করছি। শুভ্রা মুখার্জী ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের প্রধানমন্ত্রীর সচিব এক বার্তায় জানিয়েছেন, ‘গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে যে, ফার্স্ট লেডি শ্রীমতি শুভ্রা মুখার্জী আজ সকালে (১৮ আগস্ট, ২০১৫) মৃত্যুবরণ করেছেন। তিনি সকাল ১০টা ৫১ মিনিটে তাঁর স্বর্গীয় নিবাসে চলে গেছেন।’ শুভ্রা মুখার্জী গত পক্ষকাল থেকে শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। তিনি দিল্লীতে সেনাবাহিনীর (রিসার্চ ও রেফারেল) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  তিনি ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন।

এই বিভাগের জনপ্রিয়