ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৪:২৬:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে যোগ দিতে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৫:২৪ এএম, ১৯ আগস্ট ২০১৫ বুধবার

প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা5415241 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে অংশ নিতে নয়া দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। পররাষ্ট্রসচিব শহীদুল হক ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তার সঙ্গে রয়েছেন। দিল্লি পৌঁছে শেখ হাসিনা সরাসরি ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে অংশ নেবেন। প্রধানমন্ত্রী বিকাল ৩টায় আবার ঢাকার পথে রওনা হবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান। বাংলাদেশের মেয়ে প্রনবপত্নী শুভ্রা মুখোপাধ্যায়ের মঙ্গলবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।  

এই বিভাগের জনপ্রিয়