ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:০২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

শুরু হলো টিসিবি`র নিত্যপণ্য বিক্রি কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বল্প আয়ের মানুষের জন্য আজ থেকে আবারও শুরু হলো কম দামে টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম।

রাজধানীসহ সারা দেশে প্রায় সাড়ে চারশ' ট্রাকে চিনি, ডাল, পেঁয়াজ ও তেল বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সরকারি এ কার্যক্রমে ভোক্তারা প্রতি কেজি চিনি পাচ্ছেন ৫৫ টাকায়। এছাড়া মশুর ডাল ৬০, পেঁয়াজে মিলছে ৩০ টাকায়। ট্রাক সেলে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১শ' ১০ টাকায়। একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ২ থেকে ৫ কেজি পর্যন্ত পেঁয়াজ নিতে পারবেন টিসিবির ট্রাক থেকে।  

নিত্যপণ্য বিক্রির এ কার্যক্রম শুক্রবার ছাড়া আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে টিসিবি।