ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৪:৩৬:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

‘শেখ রাসেল সেনানিবাস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মাসেতুর জাজিরা প্রান্তে ‘শেখ রাসেল সেনানিবাসের’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এই সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস।

পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।

এই সেনানিবাসের কারণে পদ্মাসেতুর নিরাপত্তার পাশাপাশি পদ্মার দুই পাড়ের মানুষের জীবন মানের উন্নয়ন হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।