শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক আজ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ এএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। আজ মঙ্গলবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শেখ হাসিনা নরেন্দ্র মোদির একান্ত বৈঠকে হবে।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এ সময় অন্যান্য বিষয়ের সঙ্গে আজ অনুষ্ঠেয় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গতকাল সকালে চারদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করলে প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট গতকাল স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানান।
শেখ হাসিনার সম্মানে বিমানবন্দরে একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশন করে। এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে তার ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
জানা গেছে, আজ হায়দরাবাদ হাউজে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় হায়দরাবাদ হাউজে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৩৫ মিনিটে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসবেন। দুপুর ১২টা ৫৫ মিনিটে তাদের বৈঠক শেষ হবে। বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎকালে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে মাসুদ বিন মোমেন গণমাধ্যমকর্মীদের বলেন, প্রধানমন্ত্রী তুলে ধরেছেন যে সাম্প্রতিক সময়ে রাখাইনে যে অস্থিরতা দেখা যাচ্ছে সেটা কোনোভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে কিনা তা নিয়ে সবার মনে শঙ্কা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার রাজস্থানের আজমির শরিফ যাবেন। ওই দিনই সন্ধ্যায় তিনি দেশে ফিরবেন।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম











