শেখ হাসিনা-মোদি দুপুরে উদ্বোধন করবেন চার প্রকল্প
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১১০০ বাস ও ট্রাক সরবরাহসহ চারটি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ১০ মিনিটে নিজ নিজ রাজধানী থেকে প্রকল্পগুলো উদ্বোধন করবেন।
বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ মিয়া জানান, দুই দেশের প্রধানমন্ত্রী ভারত থেকে প্রাপ্ত ঋণে কেনা ৬০০ বাস ও ৫০০ ট্রাক বিআরটিসিকে সরবরাহ উদ্বোধন করবেন। বাসগুলোর মধ্যে ৩০০টি ডাবল ডেকার, ১০০টি নন এসি, ১০০টি সিটি এসি ও ১০০টি ইন্টারসিটি এসি বাস। ট্রাকগুলোর মধ্যে রয়েছে ৩৫০টি ১৬ দশমিক ২ টন বহন ক্ষমতা সম্পন্ন ও ১৫০টি ১০ দশমিক ২ টন বহন ক্ষমতা সম্পন্ন ট্রাক।
বিআরটিসি চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত ৪৭টি বিআরটিসি বাস ও ২৫টি ট্রাক বাংলাদেশে এসে পৌঁছেছে। বাকি বাস ও ট্রাক চলতি বছরের জুনের মধ্যে এসে পৌঁছবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, দুই প্রধানমন্ত্রী ভারত সরকারের অনুদান অর্থায়নের আওতায় জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করবেন। বাকি যেসব প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হলো ভারত সরকারের অনুদান সহায়তার আওতায় পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া পৌরসভায় ১১টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট এবং সার্ক দেশগুলোতে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক (এনকেএন) সম্প্রসারণের আওতায় বাংলাদেশে এনকেএন সম্প্রসারণ।
-জেডসি
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











