শেখ হাসিনাকে আম পাঠাচ্ছেন মমতা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে আম উপহার পাঠাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেই নয়, রাজনৈতিক মতবিরোধ, তিক্ততা ভুলে নিজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠাচ্ছেন মমতা।
এছাড়াও তৃণমূল প্রধানের কাছ থেকে আম উপহার যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, ভারতীয় কংগ্ৰেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্র জানায়, আম পাঠানোর বিষয় মমতার দপ্তর দূতাবাসে যোগাযোগ করেছে। আগামী এক কিংবা দুই দিনের মধ্যেই আম এসে পৌঁছানোর কথা। যেদিন আম আসবে, সেদিনই আম ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় ১২ বছর ধরে আম পাঠানোর এই রীতি চালিয়ে আসছেন মমতা।
সূত্র জানায়, বাছাই করা লক্ষণভোগ, হিমসাগর, ফজলি ও ল্যাংড়া জাতের আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে পাঠানো হচ্ছে নয়াদিল্লি এবং ঢাকার উদ্দেশ্যে। বাক্সের ওপর ট্যাগ লাইন হিসাবে লেখা থাকছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে শুভেচ্ছা।
গত বছরও বাংলাদেশে এসেছিল মমতার আম উপহার। প্রত্যুত্তরে ২৬০টি বাক্সে প্রায় এক হাজার কেজি বাংলাদেশের প্রখ্যাত হাড়িভাঙা আম মোদি ও মমতার জন্য পাঠিয়ে দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











