শেখ হাসিনাকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
আজ বুধবার ঢাকাস্থ ইরান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় রুহানি বলেন, ‘সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এই সাফল্যকে সম্ভবপর করেছে এবং এতে আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রকাশ ঘটেছে।’
ইরান ও বাংলাদেশের মধ্যকার ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি উল্লেখ করে ড. রুহানি আশা প্রকাশ করেন যে, ‘মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে। ইরানের প্রেসিডেন্ট তার এই বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের কল্যাণ ও সফলতা কামনা করেছেন।’
এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পাওয়ায় আজ বুধবার সন্ধ্যায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
এ ছাড়া সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং ঝু গণভবনে গিয়ে শেখ হাসিনাকে তাদের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ক্রিস্টালের তৈরি একটি নৌকাও উপহার দেন।
এ ছাড়া ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও এবং প্রধানমন্ত্রী লোটে শেরিংও শেখ হসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন।
গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় পায়। বিরোধী জোট ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











