ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৮:১৫:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শেখ হাসিনাকে ডি-৮ মহাসচিব ও সুদানের পিএমের অভিনন্দন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উন্নয়নশীল-৮ (ডি-৮)-এর মহাসচিব দাতো কু জাফর কু শারি এবং সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দাল্লাহ অভিনন্দন জানিয়েছেন। 

শুক্রবার এক অভিনন্দন বার্তায় দাতো কু জাফর কু শারি  বলেন, ‘আমি নিশ্চিত, এই ঐতিহাসিক ও বিপুল বিজয় শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করবে।’

ডি-৮ হলো বাংলাদেশ, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান ও তুর্কি এই ৮টি দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য গঠিত সংস্থা।

শারি বলেন, ‘ডি-৮ সচিবালয়ে আমরা একই চেতনা লালন করি এবং এই নির্বাচনের ফল উদযাপনে বাংলাদেশের জনগণের সঙ্গে সামিল হচ্ছি। এই সুনিশ্চিত বিজয় একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান ও অধিকতর দৃঢ় ভূমিকা পালনের জন্য বাংলাদেশের জনগণের আকাক্সক্ষার প্রতিফলন।’

তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের সকল স্তরে বাংলাদেশকে উৎকর্ষতার নতুন উচ্চতায় নিয়ে যাবে।

একই দিন এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনঃনির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আমি অতীব সম্মানিত বোধ করছি।’

সুদানের প্রধানমন্ত্রী দু’দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক উন্নয়ন ও জোরদারে তার দেশের অব্যাহত অঙ্গিকার নিশ্চিত করেন।