ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৩:৩৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

শেখ হাসিনার জন্মদিনে মোদির ফুলের শুভেচ্ছা

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য কামনা করেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশে ভারতের হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন ফেসবুকে জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার সুস্বাস্থ্য ও বাংলাদেশের মানুষের সেবায় সাফল্য কামনা করেন।

এদিকে গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফলতা কামনা করেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ৭১টি গোলাপ পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ ক‌রেন। মঙ্গলবার ছিল প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন।