ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:৪৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরে উন্নয়ন হচ্ছে

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরে উন্নয়ন হচ্ছে। তিনি ধর্মপ্রাণ মুসলিম ও আলেম-ওলামাদের জন্য সারা দেশে মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন অনুদানও দিচ্ছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) আওয়ামী ওলামা লীগের ১ম ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ সফল করার লক্ষ্যে রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন স্পিকার।

এ সময় তিনি ত্রি-বার্ষিক সম্মেলনের সাফল্য কামনা করেন এবং ওলামা লীগকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী ওলামা লীগের সর্বস্তরের সদস্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য, গণ্যমান্য ব্যক্তিরাসহ গণমাধ্যমকর্মীরা।

সূত্র : বাসস