শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৬ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।
স্পিকারের সাথে “ভিজিট বাংলাদেশ’’ কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের ৪৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদল বুধবার তার কার্যালয়ে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ও মানবিক সকল সূচকে বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত উন্নত দেশে পরিণত হবে।
সাক্ষাতকালে তারা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় চর্চা, নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নারীর এ অগ্রযাত্রা মাইলফলক হয়ে থাকবে।
তিনি বলেন, জাতীয় সংসদে স্পিকার, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা ও বিরোধীদলের নেতা সকলেই নারী। স্থানীয় সরকারসহ রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক, বিচারবিভাগীয় ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন আজ দৃশ্যমান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের জন্য ৫০টি আসন সংরক্ষিত। দশম জাতীয় সংসদে সংরক্ষিত আসনে ও সরাসরি নির্বাচনের মাধ্যমে মোট ৭৩ জন নারী সংসদ সদস্য প্রতিনিধিত্ব করছেন, যা মোট সদস্যের প্রায় ২১ ভাগ।
এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে উপহার দেন অনন্য সংবিধান, সেই সময় থেকেই সংসদে নারী আসন সংরক্ষণ করা হয়েছে।
তিনি বলেন, দশম জাতীয় সংসদ সফলতার সাথে কাজ করেছে। সংসদীয় কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখছে, যেখানে মন্ত্রী ব্যতীত সাধারণ সংসদ সদস্য কমিটিতে সভাপতি। বর্তমান সংসদে বিরোধীদল কার্যকর ভূমিকা রাখছে, সহযোগিতার পাশাপাশি সরকারের যৌক্তিক সমালোচনা করছে।
এসময়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদার ও দিল্লীতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেনসহ জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার