ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৫:৪৩:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

শেখ হাসিনার মতো সাহসী প্রধানমন্ত্রী থাকলে ভয়ের কিছু নেই: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

প্রথম কর্মদিবসে নতুন শিক্ষামন্ত্রী। ছবি : সংগ্রহ করা

প্রথম কর্মদিবসে নতুন শিক্ষামন্ত্রী। ছবি : সংগ্রহ করা

শেখ হাসিনার মতো দক্ষ, অভিজ্ঞ, সাহসী প্রধানমন্ত্রী থাকলে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেননতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিগত সময়ে শিক্ষার যে উন্নয়ন হয়েছে, তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন দীপু মনি।  

নবনিযুক্ত এ শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত থাকবে। এই ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন তা-ই করা হবে। এক্ষেত্রে আমার মন্ত্রণালয়ের সহকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা খুবই প্রয়োজন হবে। আজ আর বেশি কিছু বলব না। কাজ বুঝে নিতে আমাদের তিন থেকে চারদিন সময় দিন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তা পালনে যথাসাধ্য চেষ্টা করব। সবার সহযোগিতা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে এই সেক্টরের উন্নয়নে কাজ করব।’

এর আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে দুপুড় সাড়ে ১২টায় নিজ দপ্তরে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।