শেখ হাসিনার স্বদেশে ফেরার ১৫তম বার্ষিকী আজ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশে ফেরার ১৫তম বার্ষিকী আজ। এ দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে অমিত সাহসে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
২০০৭ সালের ৭ মে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করে লন্ডন থেকে দেশে ফিরে আসেন। জরুরি অবস্থার মধ্যেও সেদিন বিমানবন্দরে লাখো জনতা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায়।
সেনা সমর্থিত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার স্বদেশে ফিরে আসার কারণে তৎকালীন সরকারের আলোচিত ‘মাইনাস টু ফর্মুলা’ ব্যর্থ হয়ে যায়।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার সুযোগে ২০০৭ সালের ১১ জানুয়ারি এ দেশে অনির্বাচিত ও সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসে। এই অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের শীর্ষ দুই নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠানোর কৌশল নেয়। যা ‘মাইনাস টু ফর্মুলা’ নামে পরিচিতি পায়।
২০০৭ সালের ১৫ মার্চ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিএনপি-জামায়াত আমলে গ্রেনেড হামলায় তাঁর চোখ-কান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন সরকার।
সরকারের নিষেধাজ্ঞা, গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। যথাযথ কাগজপত্র ও টিকিট থাকার পরও যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে তাঁকে বহন করতে অস্বীকৃতি জানায় ব্রিটিশ এয়ারওয়েজ। পরে নানা ঘটনার পর শেখ হাসিনা ২০০৭ সালের ৭ মে দেশে ফিরে আসেন ।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











