শেরপুর-জামালপুর মহাসড়কে বন্যার পানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
শেরপুর-জামালপুর মহাসড়কে বন্যার পানি
ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে শেরপুর-জামালপুর মহাসড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এরই মধ্যে শেরপুর থেকে উত্তর বঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে চরম বিপাকে পরেছে দুই জেলার সাধারণ মানুষ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন জানান, শেরপুর-জামালপুরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে দুটি কজওয়ের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ার কারণে। তবে বিকল্প রাস্তা দিয়ে জামালপুর ও উত্তর বঙ্গে গাড়ি চলাচল করছে।
তিনি বলেন, ইতিমধ্যে নিন্মাঞ্চলেওে ৪টি ইউনিয়নের ফসলি জমি তলিয়ে গেছে। ইউনিয়নগুলো হচ্ছে চরপক্ষিমারী, চরমোচারিয়া, কামারেরচর ও বলাইরচর। এইসব ইউনিয়নগুলোতে বন্য দুর্গতদের মাঝে আজ শনিবার সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক ত্রাণ বিতরণ করেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের জামালপুর ঘাট পয়েন্টে বিপদ সীমা ৪ সেন্টিমিটারের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে নদসংলগ্ন সদর উপজেলার চর পক্ষীমারী, চর মোচারিয়া ও কামারেরচর ইউনিয়নের ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সঙ্গে ভোগাই নদীর ঢলের পানি নিন্মাঞ্চলে নেমে আসায় উপজেলার গাজীরখামার ইউনিয়নের ৩টি গ্রাম প্লাবিত হয়। এরই মধ্যে ওই সব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সদর উপজেলার হরিণধরা গ্রামের প্রান্তিক কৃষক শফিকুল ইসলাম বলেন, ৫ শতাংশ জমিতে তিনি আমন বীজতলা করেছেন। বন্যার পানিতে সব তলিয়ে গেছে। পানি সরে গেলে সরকার থেকে সহায়তা না দিলে আবাদ করা সম্ভব হবে না।
একই গ্রামের আরেকজন কৃষক শুক্কিল আলী বলেন, এক একর জমিতে সবজি আবাদ করেছেন। হঠাৎ বন্যায় সব তলিয়ে গেছে।
চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী বলেন, বন্যার পানিতে তার ইউনিয়নের কুলুরচর ব্যাপারীপাড়া, নতুন ভাগলগড়, চুনিয়ারচর, টাকিমারী, ডাকপাড়া ও জঙ্গলদী গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিপুলসংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
চরপক্ষীমারী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাফর আলী বলেন, বন্যাকবলিত কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের প্রায় দেড়শ পরিবার জামালপুর শহর রক্ষা বাঁধ ও কুলুরচর ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা জানান, বন্যায় ১শ হেক্টর জমির আমন বীজতলা ও ২০ হেক্টর জমির সবজির আবাদ পানিতে নিমজ্জিত হয়েছে।
পাউবো'র জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ বলেন, শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র সেতু পয়েন্টে নদের পানি বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পানি আরও বাড়বে।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











