শেরপুরে একরাতে অর্ধশতাধিক বিয়ে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ১১ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
শেরপুরে একরাতে অর্ধশতাধিক বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে শহরের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মীয়রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলা ১৪২৯ সনের চৈত্র মাস। সাধারণত চৈত্র মাসে হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েদের বিয়ে হয় না। তাই ২৪ ফাল্গুন বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত সম্পন্ন হয়।
শেরপুরের পুরোহিত বাবলু গোস্বামী বলেন, কথায় আছে শুভ কাজে বিলম্ব করতে নেই। চৈত্র মাসে হিন্দুদের বিয়ে হয় না। আর ফাল্গুন মাসের শেষ দিনটিতে বিয়ে না হলে ছেলেমেয়ের অভিভাবকদের প্রায় দেড় মাস অপেক্ষা করতে হবে। এতে অনেক সময় নানা ধরনের বিপত্তি আসতে পারে। এ চিন্তা মাথায় রেখে অভিভাবকরা বৃহস্পতিবারের শুভ দিনটিকে কাজে লাগিয়েছেন।
শহরের জয়ন্ত ফটোগ্রাফির কর্ণধার জয়ন্ত দে বলেন, একসঙ্গে এত বিয়ের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বাড়তি চিত্রগ্রাহক যুক্ত করেও কাজ শেষ করা যাচ্ছে না। প্রায় প্রতিটা বিয়ের লগ্ন মধ্যরাত দুইটার দিকে। নাইট ও আউটডোর কাজে বেগ পেতে হচ্ছে। এরপরও গ্রাহকের ইচ্ছেমতো কাজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রতি আস্থা রাখায় এক রাতে দশটি বিয়ের কাজ করছি।
শেরপুরের স্থানীয় প্রাইভেট কার ও মাইক্রো স্ট্যান্ডের সভাপতি শামীম হোসেন বলেন, প্রতিটা হিন্দু বিয়েতে সাধারণত ৩-৪টি গাড়ি লাগে। একদিনে অনেক বিয়ের কারণে গাড়ির ওপরও চাপ বেড়েছে। শহরের ভেতরে বিয়ে হলেও সবাই গাড়ি ভাড়া করেই কনের বাড়ি যায়। আজ একটা গাড়িও স্ট্যান্ডে নেই। সবগুলো ভাড়া হয়ে গেছে।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল








