শেরপুরে নারী নির্যাতনের ঘটনায় ২ পুলিশ কমকর্তাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ডলি খানম নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকালে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে দেখতে এসে শেরপুর মহিলা পরিষদের নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি।
এদিকে এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কামিটি গঠন করেছে জেলা পুলিশ। একই সঙ্গে সময়মত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ও এসআই ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, শেরপুরের নকলায় গাছের সাথে বেঁধে এক গৃহবধূকে এক মাস আগে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে জেলা পুলিশ। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ১০ মে নকলা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কমিশনার রূপালী বেগমের নির্দেশে চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে ওই নারীকে গাছে বেঁধে নির্যাতন করেছে তার ভাসুর ও জা। এই দৃশ্য মোবাইলেও ধারণ করে রাখেন তারা। এঘটনায় গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে ভিডিও ভাইরালের পর নির্যাতিত গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে ১২ জুন বুধবার ৯ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করে মামলা গ্রহণ করেছে পুলিশ। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



