ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ০:২০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরের সদর উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় এক নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার তারাকান্দি বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর আলী (৫৫) উপজেলার শিমুলতলীর তারাকান্দি এলাকার আবদুল গফুরের ছেলে এবং খুকি বেগম (৪০) একই এলাকার শহিদুলের স্ত্রী।

সদর থানার এসআই রুবেল মিয়া জানান, ভোর ৫টার দিকে উপজেলার তারাকান্দি বাজারের কাছে অজ্ঞাত গাড়িচাপায় দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

-জেডসি