শেষ সময়েও ঈদ বাজার ক্রেতাশূন্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঈদুল ফিতর দোরগোড়ায়। কিন্তু ক্রেতার দেখা নেই রাজধানীর মার্কেটগুলোতে। ক্রেতাশূন্য মার্কেটে হতাশায় দিন গুনছেন ব্যবসায়িরা। ঈদ বাজার নিয়ে চরম অসন্তুষ্ট বিক্রেতারা। বলছেন গেলো কয়েক বছরের তুলনায় এবারে বিক্রি অনেকটাই কম। এদিকে ক্রেতাদের দাবি, এবার সব পণ্যের দাম বাড়তি। কেনার উপায় নেই।
ঈদের আর মাত্র কদিন বাকী থাকলেও চিরচেনা সেই জমজমাট ক্রেতা সমাগম নেই মার্কেটে। যারাও আসছেন, কিনছেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। শাড়ির বাজার একেবারেই ক্রেতাশূন্য।
ক্রেতারা বলছেন, দেশি কিংবা বিদেশি সব ধরনের পণ্যের দাম এবার অনেক চড়া।
একজন বিক্রেতা বলেন, কিনতে এসেছি, তবে সব জিনিসের দামই আগের বছরের চেয়ে অনেক বেশি।
বিক্রেতারা বলছেন, এখন পর্যন্ত বিক্রি কম। তবে চাঁদ রাত পর্যন্ত বিক্রি বাড়ার আশায় আছেন তারা। তারা বলছেন, এবারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রচণ্ড গরমের কারণে মার্কেটে ক্রেতার ভিড় নেই।
একজন বিক্রেতা বলেন, এবারে শুরু থেকেই ভিড় কম। তার ওপর এখন যে গরম, মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
এদিকে শাড়ির বাজারের বিক্রেতাদের কণ্ঠে শুধুই হতাশা। তারা বলছেন, আগে যেই ক্রেতা পাঁচ থেকে ছয়টা শাড়ি কিনতেন তারাই এখন একটা শাড়ি কিনে ঘরে ফিরছেন।
একজন শাড়ি বিক্রেতা বলেন, নারীরা শাড়ি পরা কমিয়ে দিয়েছে, তা না হলে শাড়ির বাজারে বিক্রি এতোটা কমবে কেনো!
তবে জুতা স্যান্ডেলের বাজার ক্রেতার দেখা মিলেছে। বিক্রেতারা বলছেন, রোজার শুরু থেকে এখন পর্যন্ত বিক্রি ভালো হচ্ছে।
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়