ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

শেষ হলো বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শেষ হয়েছে। এটি ছিল চলতি সংসদের সর্বশেষ বাজেট অধিবেশন।

৩১ মে শুরু হওয়া এই অধিবেশন বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সোয়া ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সমাপনী ভাষণ দেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালের ১৬ জানুয়ারি দেওয়া একটি রেকর্ড করা ভাষণ বাজানো হয়।

অধিবেশনের শেষ হওয়ার আগে স্পিকার জানান, এ অধিবেশনে বাজেটের ওপর ১৮৭ জন সদস্য ৩২ ঘণ্টা তিন মিনিট বক্তব্য দিয়েছেন। ২২ কার্যদিবসের এই অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস ছাড়াও ১৪টি বিল পাস হয়েছে।

‘প্রধানমন্ত্রীর জন্য ৯৭টি প্রশ্ন জমা পড়লেও তিনি উত্তর দিয়েছেন ৫৬টির এবং মন্ত্রীদের জন্য এক হাজার ৮৮৯টি প্রশ্ন জমা পড়লেও উত্তর দিয়েছেন এক হাজার ৩৩৮টির।’

এটি ছিল বাংলাদেশের ৫২তম বাজেট ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট।