শোলাকিয়ায় এবারো হচ্ছে না ঈদের জামাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ঈদুল ফিতরের মতো এবারো কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না।
সোমবার (২৭ জুলাই) বিকেলে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির অনলাইন জুম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শোলাকিয়া ঈদগাহ ঈদের দিন বন্ধ থাকবে। সেই সঙ্গে ঈদগাহ সংলগ্ন মসজিদটিও বন্ধ থাকবে। শহরের শহিদী মসজিদ, পাগলা মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের এক বা একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
সভায় সিদ্ধান্ত হয়, ঈদের দিন বাড়ি থেকে মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ ও টুপিসহ মাস্ক পরে মসজিদে নামাজ পড়তে যাবেন। এক কাতার ফাঁক রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়ার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, শহরের শহিদী মসজিদে সকাল ৮টা ও ৯টায় পর পর দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পাগলা মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়াসহ ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা এতে অংশ নেন।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











