শ্বশুর-শাশুড়ির যত্ন নিয়ে রেহেনা পেলেন সম্মাননা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
সিরাজগঞ্জের তাড়াশে বৃদ্ধ শ্বশুর ও শাশুড়ির প্রতি যত্নশীল হওয়ার সম্মাননা পেয়েছে রেহেনা খাতুন নামে এক পুত্রবধূ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সঙ্গী তাড়াশ’ ব্যতিক্রমী এমন উদ্যোগ নেয়।
শুক্রবার রাতে উপজেলার পৌর এলাকার সাইদার ফকিরের স্ত্রী রেহেনা খাতুনের হাতে এ সম্মাননা তুলে দেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।
এ সময় উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার, সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. আবুল হাসেম, স্বেচ্ছাসেবী মো. সবুজ, মাসুম বিল্লাহ, আনোয়ার হোসেন, মানবতার সঙ্গী তাড়াশ সংগঠনের সদস্য হিমেল, শুভ, মাসুদ রানা, ফারুক, মুগ্ধ, সায়েম, মুন্না, আমিন, রাকিব প্রমুখ।
মানবতার সঙ্গী তাড়াশ সংগঠনের সদস্য হিমেল জানান, মা-বাবা হলো অমূল্য সম্পদ। তাদের যথাযথ যত্ন নেয়া আমাদের দায়িত্ব এবং বৃদ্ধ বয়সে সেবা পাওয়াটা তাদের অধিকার। তাই আমাদের সবার উচিত বৃদ্ধ মা-বাবার প্রতি যত্নশীল হওয়া। কিন্তু বর্তমান সমাজে তাদের প্রতি অবহেলা ও বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সমাজের মূল্যবোধের ব্যাপক অবক্ষয় দেখা যাচ্ছে। সামাজিক মূল্যবোধ জাগরণ ও ভালো কাজের সম্মাননাস্বরূপ আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস


