শ্যামনগরে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, আবদুল মান্নান (৫০) ও সোনা বিবি (৪০)। পুলিশের ধারণা কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যা করেছেন।
শনিবার (০৭ ডিসেম্বর) দিনগত রাতে শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের কাগুজিপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোনা বিবির মরদেহ পাওয়া গেছে বাড়ির নিকটস্থ ঈদগাহ চত্বরে। আর স্বামী মান্নানের মরদেহ ঝুলছিল পাশের একটি রেইনট্রির ডালে।
নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের মো. সিরাজ গাজীর মেয়ে ও স্বামী আবদুল মান্নান জেলেখালী গ্রামের সোহরাব গাজীর ছেলে। রোববার সকালে সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী জানান, সোনা বিবি আবদুল মান্নানের দ্বিতীয় স্ত্রী। সোনা বিবির দেহে কুড়ালের কোপের চিহ্ন রয়েছে।
পুলিশ পরিদর্শক আরও জানান, জেলেখালী আবদুল মান্নানের বাড়ি হলেও তারা থাকতেন কালিঞ্চি গ্রামে। তিন-চার দিন আগে মান্নান তার স্ত্রী সোনা বিবিকে নিয়ে বাড়িতে এসেছিলেন। ওই এলাকার লোকজন তাদের খুব একটা চেনে না। তাদের ১০-১১ বছর বয়সের দুটি ছেলে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল মান্নান স্ত্রীকে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে আত্মহননের পথ বেছে নিয়েছেন। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
তবে আগের রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। তারা দুজনেই সুন্দরবনের নদীতে জাল ফেলে মাছ ধরতেন বলে জানান গ্রামবাসী। নিহতদের মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মান্নান ও সোনাবিবির মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



