শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩২ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাত পোহালেই মহান স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে লাল সবুজ আর বাহারি ফুলে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। বর্ণিল আলোকসজ্জায় স্পষ্ট স্বাধীনতা, আর সৌধ প্রাঙ্গণের বাতাসে যেন বইছে স্বাধীনতার ঘ্রাণ। শ্রদ্ধা গ্রহণে যেন বুক পেতে আছে জাতীর সূর্য সন্তানরা।৩০ লাখ শহীদের স্মৃতি ধারন করে আছে ১০৮ একর জমির ওপর দাঁড়িয়ে থাকা সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ। বাঙালি মায়ের ৩০ লাখ সূর্য সন্তানের স্মৃতিবিজড়িত সৌধ এটি। রাত পোহালেই দিনের প্রথম প্রহরে যেখানে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সকল স্তরের মানুষ শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।বৃহস্পতিবার (২৫ মার্চ) জাতীয় সৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শেষ হয়েছে লাল সবুজ আর বাহারি ফুলে ফুলে স্মৃতিসৌধ সাজানোর কাজ। ধুয়ে মুছে পরিপাটি করা হয়েছে পুরো সৌধ প্রাঙ্গণ। নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সিসি ক্যামেরা। চলছে তিন বাহিনীর মহড়া ও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। দিবসটির প্রায় ১ মাস আগে থেকেই সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। শেষ হয়েছে আলোকসজ্জার কাজ।পরিচ্ছন্ন কর্মী রঙমালা বলেন, জাতীয় স্মৃতিসৌধে কাজ করে দেশের জন্য জীবন দেওয়া সন্তানদের সেবা করার সুযোগ পেয়েছি। তাদের জন্য কাজ করতে পেরে গর্বে বুকটা ভরে যায়। আমি টাকার জন্য কাজ করি না। স্মৃতিসৌধের প্রতি একটা মায়ার সৃষ্টি হয়েছে। বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিতে চাই।জাতীয় স্মৃতিসৌধে রং তুলির কাজ করেন আব্দুল জলিল। তিনি বলেন, আমি নিয়মিত স্মৃতিসৌধে রংতুলির কাজ করি। আমি আমার তুলির আঁচড়ে শহীদদের স্মরণে সৌধ প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধি ও নতুনত্ব আনার চেষ্টা করি। মাসব্যাপী আমরা চেষ্টা করি যাতে এখানে শ্রদ্ধা জানাতে আসা সকলের কাছে জাতীয় স্মৃতিসৌধ উপস্থাপন হয় শহীদদের চিহ্ন হিসেবে।সাভার-২, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক বলেন, আমরা জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর মন্ত্রী, সচিব, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উম্মুক্ত হবে।ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, স্বাধীনতা দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা স্মৃতিসৌধের পার্শবর্তী এলাকার সকল নাগরিকদের তথ্য নিয়েছি। আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











