ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:৫৬:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সূর্যোদয়ের পর থেকেই ঘর থেকে মানুষ বেরিয়েছেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের ঢল নেমেছে।

শনিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা যায়, একের পর এক রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকরা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। সকালে সাধারণ মানুষের ভিড় একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো সৌধ।

শিশু কোলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এনজিও কর্মী আব্দুল আহাদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরবের দিন। এই দিন থেকেই আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ৩০ লাখ বাংলা মায়ের দামাল ছেলে জীবন উৎসর্গ করেছেন। সেই যুদ্ধের ইতিহাস আমি আমার সন্তানকে জানাতে সৌধ প্রাঙ্গণে এসেছি।

আলমগীর নামে আরেকজন বলেন, গত বছর ২৬ মার্চ করোনার জন্য শ্রদ্ধা জানাতে আসতে পারিনি। এবার সুযোগ পেয়েছি, তাই সকাল সকাল ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা পোশাক কারখানায় কাজ করি। ইচ্ছা করলেই যখন তখন আসতে পারি না। আজ কারখানা ছুটি। তাই পুরো পরিবার নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি।

শ্রদ্ধা জানাতে আসা পোশাকশ্রমিক তাহমিনা বলেন, স্মৃতিসৌধে এবারও অনেক মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন। রীতিমত জনস্রোতে পরিণত হয়েছে। তবে অন্যান্য বারের চেয়ে এবার তুলনামূলক কম মানুষ শ্রদ্ধা জানাতে এসেছে। তবে বিকেলে মানুষের ঢল আরও বাড়তে পারে।

জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা উপসহকারী-প্রকৌশলী মিজানুর রহমান মিজান বলেন, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ উম্মুক্ত করা হয় সাধারণ মানুষের জন্য। এরপরই নামে মানুষের ঢল। তবে বিকেলে মানুষের চাপ আরও বাড়তে পারে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি।