ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:২৮:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

শ্রমিকদের কর্ম পরিবেশে সন্তুষ্ট রুশনারা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

ব্রিটিশ সংসদ সদস্য রুশনারা আলী রানা প্লাজা ধসের পর পোশাক কারখানায় শ্রমিকদের কর্ম পরিবেশ নিরাপদ করার লক্ষ্যে নেয়া কার্যক্রমের প্রশংসা করেছেন ।

মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়ায় সিআরপিতে মার্কস অ্যান্ড স্টার্ট প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এই প্রশংসা করেন।

রুশনারা আলী বলেন, বাংলাদেশের সরকার পোশাক কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যা দেখে আমি সত্যিই অনেক সন্তুষ্ট।

তবে সাভারের রানা প্লাজা ধসে পড়ার ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় বলেও মন্তব্য করেছেন তিনি। ইচ্ছা বা সচেতন অবস্থায় থাকলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে রুশনারা আলীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক, মার্কস অ্যান্ড স্টার্টের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক, সিআরপির নির্বাহী পরিচালক সফিকুল ইসলাম।