শ্রমিকদের ফেরাতে লঞ্চ চলাচলের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
কল-কারখানা খোলার ফলে ঢাকামুখী যাত্রীর চাপ না কমা পর্যন্ত লঞ্চ চলাচল অব্যাহত রাখবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত লঞ্চ চলবে।
রোববার দুপুরে গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ’র মিডিয়া কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি জানান, যাত্রীর চাপ না কমা পর্যন্ত আমরা লঞ্চ চালিয়ে যাবো। কঠোর লকডাউনের মধ্যে কতদিন লঞ্চ চলতে দেওয়া যায় সে বিষয়ে আজ রাতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে শনিবার রাত থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল সরকার।
গার্মেন্টসসহ শিল্পকারখানা খুলে দেওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
করোনা মহামারির প্রকোপ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামীকাল রবিবার থেকে দেশের রপ্তানিমুখী সব শিল্প কল-কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সকল শিল্প ও কল-কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।
তবে শিল্প কল-কারখানা খোলার সিদ্ধান্ত এলেও সবধরনের গণপরিবহন বন্ধই রয়েছে। এই অবস্থায় ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া কর্মীরা শনিবার নানা বিড়ম্বনার শিকার হয়ে অনেক কষ্টে কর্মস্থলের পথে রওয়ানা করে। তাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে লঞ্চ চলাচল অব্যাহত রাখা হচ্ছে।
আট দিনের শিথিলতার পর গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



