শ্রীনগরে বাস-মাইক্রোর সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৭ জন নিহত ও আহত হয়েছে আরো বেশ কয়েকজন। নিহতদের নাম পরিচয় এখনো যানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য।
শুক্রবার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী মাইক্রোবাসের সাথে স্বাধীন পরিবহনের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো. আসাদুজ্জামান বলেন, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সাথে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু দুই নারীসহ ৭ জন মারা যান। নিহতের মধ্যে ৫ জনই মাক্রোবাসের যাত্রী। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে ১০ জন যাত্রী আহত অবস্থায় চিকিৎসা নিয়েছে। এই ঘটনায় নিহতদের মধ্যে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধা (৭০) ও এক শিশুর (৮) মৃতদেহ রয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া নিহত ও আহতদের উদ্ধার করে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



