শ্রীলঙ্কায় আপেলের কেজি ১ হাজার, নাশপাতি দেড় হাজার!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
রাজাপাকসে সরকারকে চীনের কাছে সবকিছু বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার খাদ্য বিক্রেতারা। তারা বলছে, দেশটির কাছে কিছুই নেই। দেশটিকে সবকিছু অন্য দেশ থেকে ঋণ করে কিনতে হয়।অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে শ্রীলঙ্কায় ফল ও সবজির দাম আকাশচুম্বী।একজন ফল বিক্রেতা ফারুক বলেন, ৩ থেকে ৪ মাস আগে প্রতি কেজি আপেল ৫০০ রুপিতে বিক্রি হতো, এখন তা প্রতি কেজি ১ হাজার রুপি। নাশপাতি আগে প্রতি কেজি ৭০০ রুপি দরে বিক্রি হতো, এখন প্রতি কেজি ১ হাজার ৫০০ রুপি দরে বিক্রি হচ্ছে। মানুষের কাছে টাকা নেই।
তিনি বলেন, শ্রীলঙ্কা সরকার চীনের কাছে সব বিক্রি করে দিয়েছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। চীনের কাছে সবকিছু বিক্রি করে দেওয়ায় শ্রীলঙ্কার কাছে কোনো টাকা নেই। শ্রীলঙ্কা অন্যান্য দেশ থেকে ঋণ করে সবকিছু কিনছে।
ব্যবসায়ীরা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিনই দাম বাড়ছে এবং তাদের কাছে কোনো নগদ টাকা নেই।
আরেকজন খাদ্য বিক্রেতা রাজা বলেন, কোনো ব্যবসা নেই। গোতাবায়া (প্রেসিডেন্ট) ভালো নন এবং তাকে ক্ষমতা ছাড়তে হবে।
শ্রীলঙ্কায় অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটিতে নির্বাহী প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা বাতিল করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা সজিথ প্রেমাদাসা।
তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে প্রতিটি নেতা কার্যনির্বাহী প্রেসিডেন্সি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারা শুধু এটিকে শক্তিশালী করেছেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) সংসদে দৃঢ় বক্তৃতায় সংসদ সদস্যদের একটি নতুন নির্বাচনী ব্যবস্থা চালু করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন প্রেমাদাসা।
এদিকে, মঙ্গলবার পদত্যাগ করেছেন নবনিযুক্ত অর্থমন্ত্রী আলী সাবরি।
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা খাদ্য ও জ্বালানির ঘাটতিসহ গুরুতর অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে অর্থনীতি অবাধ পতনের মধ্যে রয়েছে।
রোববার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার ২৬ সদস্যের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী ছাড়া সবাই অর্থনৈতিক সংকটের কারণে জনরোষের মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এদিকে, শনিবার সন্ধ্যা ৬টায় শ্রীলঙ্কায় ৩৬ ঘণ্টার দীর্ঘ কারফিউ জারি করা করা হয়।
সূত্র : এনডিটিভি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











