শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ওয়েস্ট ইন্ডিজের
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
কাগজে কলমের আশাও আর থাকল না। শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। তাদের কাছে হেরে এবার বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ।
টুর্নামেন্টের আগে নামের ভারের দিক থেকে বেশ শক্ত দল নিয়ে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের ফেভারিটও বলছিলেন অনেকে। স্কোয়াডে ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালার ছড়াছড়ি। কিন্তু ক্রিস গেইলদের সেমিফাইনালের আগেই বিদায় নিতে হলো।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরেছে তারা। আবুধাবিতে হওয়া ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে ৪২ রানের উদ্বোধনী জুটি পায় শ্রীলঙ্কা। ২ চার ও ১ ছক্কায় ২১ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন কুশল পেরেরা।
৫ চারে ৪১ বলে ৫১ রান করে ব্রাভোর বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে শ্রীলঙ্কার ইনিংসের মূল ভিত্তিটা ছিলেন চারিথ আশালাঙ্কা। ৮ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৬৮ রান করে আন্দ্রে রাসেলের বলে হেটমায়ারের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
১৪ বলে ২৫ রান আসে দাসুন শানাকার ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভারে কেবল ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। বাকি উইকেট পান ডোয়াইন ব্রাভো।
জবাব দিতে নেমে শুরুতেই দুই মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও এভিন লুইসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। ৫ বলে ১ রান করে গেইল ও ৬ বলে ৮ রান করে আউট হন লুইস। তাদের দুজনকেই ফেরান ফার্নান্দো।
৬ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৪৬ রান করে নিকোলাস পুরান ও ৮ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৫১ রান করে হেটমায়ার লড়াই চালান। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











