শ্রীলেখার মেসেজ পেয়ে যা বললেন নওশাবা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
বাংলাদেশে শোবিজ জগতের পরিচিত মুখ কাজী নওশাবা আহমেদ। শুধু মানুষ নয়, প্রাণ-প্রকৃতি—সব কিছুর জন্যই কাজ করেন তিনি। এবার তার সেই পরিশ্রম পৌঁছে গেছে ভারতের কলকাতায়। ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় অভিনয় করে মুগ্ধতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি টালিগঞ্জে দুর্গাপূজার সময় মুক্তি পেয়েছে অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। ছবিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অভিনয় করেছেন নওশাবা। তার বিপরীতে ছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
ভিসা জটিলতায় কলকাতায় গিয়ে ছবির প্রচারণায় অংশ নিতে পারেননি তিনি। তবে সেখানকার দর্শক আর সিনেমাপ্রেমীদের ভালোবাসা ঠিকই পৌঁছে গেছে তার কাছে।
নওশাবা বলেন, ‘আমি কলকাতায় যাইনি, কিন্তু মনে হচ্ছে আমার আত্মা অলিগলিতে ঘুরছে!’
এই ছবিতে তিনি একজন বাংলাদেশির চরিত্রে অভিনয় করেছেন, যিনি নিজের শেকড় খুঁজতে গিয়ে জড়িয়ে পড়েন রহস্যময় এক ঘটনার সঙ্গে। ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া পাচ্ছেন নওশাবা। এর মধ্যে সবচেয়ে বড় চমক ছিল ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পাঠানো একটি ভয়েস মেসেজ।
নওশাবা বলেন, ‘শ্রীলেখা আপা বলেছেন—অনেক দিন পর ন্যাকামোবর্জিত অভিনয় দেখলাম। এমন মন্তব্য আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এটা আমার কাছে কোনো পুরস্কারের চেয়ে কম নয়।’
নওশাবার ভাষ্যে, ‘আমি কোনো প্রত্যাশা নিয়ে অভিনয় করিনি। শুধু চেষ্টা করেছি মন দিয়ে কাজটা করতে। ভালো কাজই একদিন নিজের জায়গা তৈরি করে নেয়—এই বিশ্বাসেই এগিয়ে যাই।’
পরিচালক অনীক দত্ত হঠাৎ একদিন নওশাবাকে মেসেজ করেন। এরপর অডিশন দিয়ে ছবির জন্য চূড়ান্ত হন তিনি। গত বছর সেপ্টেম্বর থেকে শুরু হয় ছবির শুটিং।
সিনেমার পাশাপাশি থিয়েটারেও সক্রিয় নওশাবা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








