ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১:৪৯:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

সংকট কাটলেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৩ মে ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লকডাউন কাটলেই এসএসসি পরীক্ষার ফল এবং এইচএসসি’র বাকি থাকা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে এইচএসসি পরীক্ষার জন্য কমপক্ষে দুই সপ্তাহ সময় দেয়া হবে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য।

মার্চ মাসের ২৬ তারিখ থেকেই সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। এর আগেই ঘোষণা আসে এইচএসসি পরীক্ষা স্থগিতের। অনিশ্চয়তা শুধু এইচএসসি পরীক্ষা নিয়েই নয়, করোনার কারণে আটকে আছে এসএসসির ফল প্রকাশও।

যদিও পরীক্ষার রুটিনে এইচএসসি পরীক্ষা এখন শেষ পর্যায়ে থাকার কথা ছিল পরীক্ষার্থীদের। কিন্তু এখন পরীক্ষা কবে হবে এ নিয়েই উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনলাইনে ক্লাস করলেও পিছিয়ে পড়া নিয়ে দুশচিন্তায় আছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্থগিত হওয়া পরীক্ষাসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এসএসসির রেজাল্ট হলেই সাথে সাথে কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা করা যাবে। যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন থেকে ২ সপ্তাহের একটি নোটিশ দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাগুলো নেব।

-জেডসি