ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৬:৫১:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

সংক্রমণ এখন নিম্নমুখী : স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি


করোনা সংক্রমণ এখন নিম্নমুখী বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার (১৩ ফেব্রুয়ারি) করোনা পরিস্থিতি নিয়ে ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

নাজমুল ইসলাম বলেন, গত ৬ ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহের শেষে ১২ ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ।

একই সময়ে নতুন রোগী শনাক্তের হার যেখানে ৮ হাজার ৩৪৫ জন ছিল, সেটি ১২ ফেব্রুয়ারি কমে ৫ হাজার ২৩ জন হয়েছে বলেও জানান তিনি।

নাজমুল ইসলাম বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। এ মেলায় যারা অংশগ্রহণ করবেন, যেসব প্রকাশক আছেন, স্টলে যেসব কর্মচারী কাজ করবেন এবং যারা মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন- তাদের শিডিউল মতো টিকা গ্রহণ করতে হবে।

এ ছাড়া টিকা গ্রহণকারীদের সনদ রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসতে হবে বলেও জানান তিনি।