সংঘর্ষ-প্রাণহানির মধ্যদিয়ে শেষ হলো ইউপির ভোট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
ব্যাপক সংঘর্ষ, প্রাণহানি ও ভোটকেন্দ্র দখলের মধ্যে দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এর মধ্যে নরসিংদী, কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লায় সহিংসতায় চারজন নিহত হয়েছেন। এছাড়া সাতক্ষীরা, চট্টগ্রাম, ঝিনাইদহ, মানিকগঞ্জ, যশোর, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়েছে।
দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হলেও আজ ভোট গ্রহণ হয়েছে ৮৩৫ ইউপিতে। ৫ ইউপির সব পদে জনপ্রতিনিধিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ৭ ইউপি ভোট স্থগিত করেছে ইসি এবং ১ ইউপির ভোট বাতিল করা হয়েছে।
সূত্র জানায়, দ্বিতীয় ধাপে মোট ভোটকেন্দ্র ৮৪৯২টি। মোট ভোটার ১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এরমধ্যে এ ধাপে ১৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ৮৩৫ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩৩১০ জন: সংরক্ষিত নারী প্রার্থী ৯১৬১ জন এবং সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ২৮৭৪৭ জন। এ নির্বাচনের মোট ৪১২১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হয়েছে।
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক