ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৫:৪৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

সংবাদ প্রকাশে দেশের স্বার্থ প্রাধান্য পাবে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১৮ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দেশের ক্ষতি হয়, সংবাদ প্রকাশে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দেশের ভাবমূর্তি নষ্ট হয় এ ধরনের সংবাদ প্রকাশে সংবাদপত্রের ভূমিকা কী হওয়া উচিত তা ভেবে দেখতে হবে।


আজ শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


তথ্য প্রতিমন্ত্রী বলেন, যে কোন সভ্য গণতান্ত্রিক দেশে কখনই শুধু সরকারি দলকে জবাবদিহিতার আওতায় আনা হয় না। সংসদে বিরোধীদল এবং রাজপথে বিরোধী রাজনৈতিক দলগুলোকেও জবাবদিহিতার আওতায় আনা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সবকিছুতে সরকারকে প্রশ্ন করতে পছন্দ করি।


তিনি বলেন, যে কোন গণতান্ত্রিক দেশের মতো সরকার অবশ্যই জবাবদিহি করবে এবং এটা সরকারের দায়িত্ব।

 

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আলহাজ সানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান কিরণ, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহাবুব আলম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।


এর আগে প্রতিমন্ত্রী দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নে ড. আল রাজি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।