সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
প্রতীকী ছবি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়। আজ ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, সংসদ সচিবালয় থেকে তাদের একটি তালিকা পাঠানো হয়েছে। এ তালিকা আমাদের কাছেও রয়েছে। কিন্তু, এখানে মূল বিষয় জোটের।’
আবদুর রহমানেল মাছউদ আরও বলেন, ‘জোট মানে কিন্তু নির্বাচনি জোট না। এখানে স্বতন্ত্র প্রার্থীরাও আলাদা জোট করতে পারেন। আবার তারা বিএনপি বা অন্য দলীয় জোটেও যেতে পারেন। শপথ নেওয়ার পর আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে ওইসব জোট তাদের প্রার্থী তালিকা ইসির কাছে দেবে।’
নির্বাচনি আইন অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে যারা শপথ গ্রহণ করেছেন তাদের তথ্য তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় নির্বাচন কমিশনে পাঠাবে। সে আলোকে ২৯৬ জনের একটি তালিকা ইসিকে পাঠানো হয়েছে। ইসি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে আবদুর রহমানেল মাছউদ বলেছিলেন, সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই আমরা। এ ছাড়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে। সাধারণ নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করে। জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











