সংসদ অধিবেশন বসছে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫১ এএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে আজ রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টায়। এ অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। করোনাকালে অন্য অধিবেশনের মতো এটিও সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। এ অধিবেশনের কার্যদিবস পাঁচদিন হতে পারে।
দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।
বঙ্গভবন থেকে জানানো হয়েছে, নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোকপ্রস্তাব তুলবেন স্পিকার। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে।
অধিবেশনের শুরুর দিনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্বের কথা রয়েছে।
এবারের অধিবেশনেও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। খবর সংগ্রহের জন্য নিয়োজিত সাংবাদিকদেরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।
শুরু হতে যাওয়া এ অধিবেশনে উত্থাপনের জন্য তিনটি সরকারি বিল জমা পড়েছে। এগুলো হলো- আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল ও সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল। এছাড়া কমিটিতে পরীক্ষাধীন ছয়টি ও পাসের অপেক্ষায় রয়েছে তিনটি বিল।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম











