সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তা সমর্থন করেন সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন।
মতিয়া চৌধুরী পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকারে তিনি তিনবার কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সাল থেকে তিনি আর মন্ত্রিসভায় নেই।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মতিয়া চৌধুরী। দলটি বিরোধী দলে থাকা অবস্থায় তাকে রাজপথে আন্দোলন-কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা গেছে। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন তিনি। রাজপথের লড়াই-সংগ্রামের কারণে তিনি ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া চৌধুরী ছাত্রজীবন থেকে এখনো রাজনীতিকেই আঁকড়ে আছেন।
সংসদের ২১তম অধিবেশন শুরু হয়েছে গত ৫ জানুয়ারি। এর আগে সাজেদা চৌধুরী মারা যাওয়ার পর ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০তম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি