ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৯:৪৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের এ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজন হলে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।