সংসদে পাঁচ সদস্যের সভাপতিমন্ডলি মনোনয়ন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলির মনোনয়ন দেয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোববার এ মনোনয়ন দেন।
সভাপতিমন্ডলির সদস্যরা হচ্ছেন, উপাধ্যক্ষ আবদুস শহীদ, এনামুল হক, মৃণাল কান্তি দাস, কাজী ফিরোজ রশীদ ও জয়া সেন গুপ্তা।
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।
এদিকে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে।
সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সভায় অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, মো: ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী এবং আবদুস সাত্তার ভুঞা সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রতিদিন বিকাল ৫ টায় অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয় একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদে উত্থাপণের জন্য ৩টি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। পূর্বে অনিষ্পন্ন ২টি সরকারি বিল পাশের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের নিকট হতে ১টি বিলের নোটিশ পাওয়া গেছে। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন ১টি বেসরকারি বিল রয়েছে।
প্রধানমন্ত্রীর জন্য ৭০ টি ও মন্ত্রীর জন্য প্রশ্ন ১ হাজার ৫৫৩ টিসহ প্রাপ্ত মোট প্রশ্নের সংখ্যা ১ হাজার ৬২৩টি সিদ্ধান্ত প্রস্তাব (বিধি ১৩১) ১০৯টি, মূলতবী প্রস্তাবের সংখ্যা (বিধি ৬২) ১৫টি ও মনোযোগ আকর্ষনের নোটিশ (বিধি ৭১) ৬০টি পাওয়া গেছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান সভার কার্যপত্র উপস্থাপন করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











